সেনবাগে ৩ মাদকসেবীকে কান ধরে উঠবশ ও সাঁতার কাটিয়ে শাস্তি

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৬, ০৫:৪৪ পিএম
সেনবাগে ৩ মাদকসেবীকে কান ধরে উঠবশ ও সাঁতার কাটিয়ে শাস্তি

এবার নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে চেয়ারম্যান তিন মাদকসেবীকে আটকের পর কান ধরে উঠবশ ও পুকুরে সাঁতার কাটিয়ে  ব্যতিক্রমী শাস্তির  ঘটনায় পুরো  উপজেলা জুড়ে দারুণ চাঞ্চল্যের  সৃষ্টি হয়েছে। ওই চাঞ্চলকর ঘটনাটি ঘটনাটি ঘটেছে মঙ্গলবার  ১৭ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার ১ নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদে। জানাগেছে, ছাতারপাইযা ইউপির  চেয়ারম্যান আবদুর রহমান তার পরিষদের গ্রাম পুলিশ ( চৌকিদার) এর মাধ্যমে তিনজন মাদকসেবীকে আটক করে পরিষদের নিয়ে আসেন। তবে তিনি তাদের থানায় সোপর্দ না করে প্রাথমিকভাবে ভিন্নধর্মী শাস্তির ব্যবস্থা করেন। এসময় আটক তিন মাদকসেবীকে উপস্থিত সেবা প্রত্যাশীদের সামনে তাঁরা আর মাদক সেবন করবেনা বলে প্রতিজ্ঞা করেন ও ১০ বার কান ধরে উটবশ করেন। এরপর চেয়ারম্যান ওই তিন মাদকসেবীকে ছাতারপাইযা উচ্চ বিদ্যালয় পুকুরে এক পাশ থেকে অপর পাশ্চে  সাঁতারে নামান।  ঘটনার আরেকটি মানবিক দিকও সামনে আসে। শাস্তির পাশাপাশি চেয়ারম্যান আবদুর রহমান তাদের প্রত্যেককে আসন্ন ঈদ উপলক্ষে পরিবারের জন্য সেমাই কেনার উদ্দেশ্যে নগদ নগদ এক হাজার টাকা এবং একটি করে লুঙ্গি উপহার দেন। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে সামাজিকভাবে সংশোধনের উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ আইনগত প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। এর একদিন আগে মাংস খেতে চাওয়ায় ছেলে কর্তৃক মাকে মারধরের ঘটনায় ছেলেকে পরিষদে ধরে এনে গালায় পানি ভর্তি কলস ঝুলিয়ে প্রকাশ্য বাজারে ঘোরান ব্যাতিক্রমি শান্তি দেওয়া হয়

আপনার জেলার সংবাদ পড়তে