ঈদ করতে এসে মারা গেল শিশু ফাতেমা

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৬, ০৬:৩৩ পিএম
ঈদ করতে এসে মারা গেল শিশু ফাতেমা

নানা বাড়িতে ঈদ করতে এসে পাচ বছরের শিশু ট্রাকের ধাক্কায় মারা গেল। এমন ঘটনা ঘটেছে কালীগঞ্জ উপজেলার তত্বিপুর গ্রামে। মঙ্গলবার বিকাল ৩ টারদিকে কালীগঞ্জ খাজুরা সড়কের তত্তিপুর রাস্তার পাশে খেলা করছিল ৫ বছরের শিশু ফাতেমা খাতুন। এ সময় একটি ট্রাক কালীগঞ্জ থেকে খাজুরা বাজার যাবার সময় শিশুটিকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে সিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার বলেন সে আগেই মারা গেছে। সে কালীগঞ্জ উপজেলার পাঁচ ক্হাুনিয়া গ্রামে নানা বাড়িতে ঈদ করতে এসেছিল পরিবারের সাথে। নিহত ফাতেমা খাতুন মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের শামিম হোসেনের কন্যা।

আপনার জেলার সংবাদ পড়তে