মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের শাহপুর নামক স্থানে অজ্ঞাত একটি বাসের ধাক্কায় ফেরদৌস আক্তার (২৭) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্র জানায়, বেলা ১ টা ৪০ মিনিটের সময় শাহপুর নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় এনা পরিবহনের একটি অজ্ঞাত বাসের ধাক্কায় ফেরদৌস আক্তার ঘটনাস্থলেই নিহত হন।ফেরদৌস আক্তার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আজিজুল হকের স্ত্রী। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বাসের ধাক্কায় এক নারী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।