“আমাদের সমাজ আমরাই গড়ি,সুস্থ্য সমাজ বিনিমার্ণ করি”এই শ্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে নগদ অর্থ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নূরপুর বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এসব নগদ অর্থ বিতরণ ও দোয়া-ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি স্বপন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। এসময় তিনি বলেন সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার, নগদ অর্থ, ইফতার বা শিক্ষা উপকরণ বিতরণের মতো সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদ এগিয়ে আসায় তাদের ভূয়সী প্রশংসা করেন এবং এর ধারাবাহিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলার সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সফিউদ্দিন আহমেদ মিতুল,ডিজিএফআইয়ের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো আবদুল কাদির,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কেএম খালেদ, বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ওমরাও খান,প্রাইম ব্যাকের সহকারী ভাইস প্রেসিডেন্ট আবেদ মোল্লা,প্রভাষক মাঈনুদ্দিন ভুইয়া শান্তু, আল শামীম ওভারসীজ লিমিটেডের পরিচালক আসাদুজ্জামান শামীম, উপজেলা বিএনপির প্রবাসী কল্যান সম্পাদক আবুল হাসান চৌধুরী, সোয়ানের সভাপতি শরীফ মিয়া, প্রভাষক নবী হোসেন,বিএনপির নেতা মনু মিয়া সর্দার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগ । উদযাপন কমিটির আহবায়ক এডভোকেট এম আবু বকর সিদ্দিক মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক টিএম সাইফুজ্জামান জনি । এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোশের্দ জাহিদ,হাসান রাশিদ,সাহাবুদ্দিন শাওন,জয়নাল মিয়া,নাজমুল হাসান,যুগ্ম আহবায়ক জয়নাল মিয়া ও লিয়াকত মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মহিলা ও পুরুষের মধ্যে ঈদ উপহার বিতরন করা হয়। পরে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সেলিম আল কাদেরী । এসময় বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টাসহ কমিটির সদসবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।