বরিশালের আগৈলঝাড়ায় অরাজনৈতিক সংগঠন হিলফুল ফুজুল সমাজকল্যান পরিষদ এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরন। রোজ মঙ্গলবার (১৭ মার্চ) হিলফুল ফুজুল সমাজকল্যান পরিষদ এর পক্ষ থেকে এই আয়োজন করা হয়। আগৈলঝাড়ায় ৫টি ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। হিলফুল ফুজুল সমাজকল্যান পরিষদ তাদের উদ্দেশ্য লক্ষ পুরন করতে বদ্ধ পরিকর।মানব সেবা যে সংগঠনের মূল উদ্দেশ্য, মানুষের আস্তা ভালোবাসার সংগঠন হিসেবে পরিচিতি লাভ করবে।মানুষের খেদমত করতে পেরে এই সংগঠনের সবাই আনন্দিত।আল্লাহ তায়ালা এই রোজা ঈদকে কবুল করবেন।ঈদ উপহার সামগ্রী বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। হিলফুল ফুজুল সমাজ কল্যান পরিষদের গৈলা ইউনিয়নের উপদেষ্টা পরিষদ মন্ডলী মোঃমানিক হাওলাদার। হিলফুল ফুজুল সমাজ কল্যান পরিষদের সভাপতি নাইমুল ইসলাম হাবিবী। সিনিয়র সহ সভাপতি মোঃরাছেল হাওলাদার, সাধারণ সম্পাদক আকাশ মাহমুদ,সহ সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম কোষাধ্যক্ষ মাওলানা নাজমুস সাকিব,দপ্তর সম্পাদক আসরাফ উদ্দিন রাসেল সহ আরো অনেকে। রমজান মাসে রোজা রেখে যারা অক্লান্ত পরিশ্রম করে একাজ গুলো করছে। সেবা দেওয়ার চেষ্টা করছে। তারা দোয়া চেয়েছে তাদের জীবনের শেষ দিন প্রযন্ত যাতে মানব সেবায় কাজ করতে পারে। সকলে হিলফুল ফুজুল সমাজ কল্যান পরিষদের পাশে থাকবেন।সংগঠন টি যেন আরো ভালো উদ্দেগ গ্রহন করতে পারে। মানব সেবা মুল লক্ষ।মানুষ হও মানব সেবা করো।