লালপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্কুলড্রেস বিতরণ

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৬, ০৭:৩৭ পিএম
লালপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্কুলড্রেস বিতরণ

নাটোরের লালপুরে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানবিক ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। মঙ্গলবার (১৭ এপ্রিল ২০২৬) বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মহোদয়ের সহধর্মিনী হুমায়রা তাসনিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ মাস্টার, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি এবং প্রবাসী আব্দুল মালেক মিন্টুর ছোট বোন লুৎফন্নেছা হিরা। এছাড়াও স্থানীয় সাংবাদিক, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধান শিক্ষক সিমানুর রহমান জানান, বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওইগ-এর সিনিয়র কনসালটেন্ট প্রকৌশলী আব্দুল মালেক মিন্টুর অর্থায়নে বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, পরিবেশবাদী সংগঠন গ্রীণ ভয়েচ-এর সহযোগিতায় আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে আনন্দ, আত্মবিশ্বাস এবং শিক্ষা গ্রহণে নতুন প্রেরণা জোগায়, যা তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে