গফরগাঁওয়ে কলেজ ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ১৭ মার্চ, ২০২৬, ০৭:৫৮ পিএম | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৬, ০৭:৫৮ পিএম
গফরগাঁওয়ে কলেজ ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে খুরশিদমহল ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদের তীর সংলগ্ন পানি থেকে গলাকাটা অবস্থায় এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদের তীর সংলগ্ন পানি থেকে এ লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় লোকজন খুরশিদ মহল ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদে পানিতে অজ্ঞাত নামা (২০) এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন। পরে পাগলা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয় । এদিকে খুরশিদ মহল ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদে পানিতে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ পড়ে আছে এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সহ পাশ্ববর্তী হোসেনপুর উপজেলাসহ দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছে ব্রিজের নিচে ও উপরে লাশটি এক নজর দেখতে। এক পর্যায়ে লাশটি শনাক্ত করেন তার আত্বীয় স্বজনরা। যুবকটি নাম তারিকুল ইসলাম ইমন। বয়স আনুমানিক ২০ বছর। সে পাশ্ববর্তী হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের দ্বীপেশ্বর গ্রামের মাসুদ মিয়ার ছেলে। নিহত ইমন স্থানীয় টেকনিক্যাল কলেজের পড়াশুনা করতো। পুলিশ জানায়, লাশটির গলা কাটা ছিল। এবং পায়ে আঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই যুবককে ধরে এনে ব্রিজের নিচে গলা কেটে হত্যা করে লাশ সেখানে পানিতে ফেলে রেখে গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকান্ড ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে