পবিত্র রমজান উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য ৪০ কার্টুনের ৩২০ কেজি সৌদি আরবের উপহারের খেজুর স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে বিতরণ সম্পন্ন হয়েছে। এতিম শিশুদের ইফতারের জন্য এই উপহার অত্যন্ত আনন্দদায়ক। গত এক সপ্তাহ যাবত গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি এর তত্বাবধানে এবং সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর নির্দেশনায় উপজেলায় ১৫ টি ইউনিয়নে ইউপি প্রশাসকের মাধ্যমে এ খেজুর বিতরণ করা হয়। ০২ খেজুর বিতরণে সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, ইউপি প্রশাসক, সচিব, উদ্দোক্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষকরা। উপজেলায় লংগাইর ইউনিয়নের সৌদির এ খেজুর বিতরণের কার্যক্রম উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। তিনি এতিম শিক্ষার্থীদের হাতে খেজুর তুলে দেন। এ সময় তিনি সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ বিষয়ে মাদরাসা ও এতিমখানার শিক্ষকরা জানায়, প্রথমবারের মতো সৌদি খেজুর পেয়ে খুশি প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালকরা। এবারে খুবই স্বচ্ছতার সহিত সৌদি আরবের খেজুর বিতরণ করা হয়েছে। আমরাও সঠিক ভাবে শিক্ষার্থীদের মাঝে খেজুরগুলো বিতরণ করবো। এ ধরনের মানবিক সহায়তা সমাজের অসহায় ও এতিম শিশুদের মাঝে আনন্দ ও উৎসাহ জুগিয়েছে। তাই মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা সৌদি সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম জানান, উপজেলায় জন্য মোট ৪০ কার্টুনে ৩২০ কেজি সৌদি খেজুর বরাদ্দ পাওয়া গেছে। প্রতিষ্ঠান প্রধানগণের হাতে যা স্বচ্ছতার ভিত্তিতে তুলে দেয়া হয়েছে এবং সঠিকভাবে শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন ও সংসদ সদস্য মহোদয়।