লোহাগড়ায় জিয়া পরিষদের সভা ও ইফতার মাহফিল

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ১০:২৬ এএম
লোহাগড়ায় জিয়া পরিষদের সভা ও ইফতার মাহফিল

নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলা সভাপতি মোঃ ওয়ালিউর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম  জাহাদ এর পরিচালনায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ডঃ এ্যাডঃ এম এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ তৌহিদ কোহেল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ টিপু সুলতান, সাবেক পৌর মেয়র এ্যাডঃ নেওয়াজ আহম্মদ ঠাকুর, এসএম হায়াতুজ্জামান, মোঃ মেহেদী বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে