চাঁদপুরে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১৮ মার্চ, ২০২৬, ১০:৩১ এএম | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ১০:৩১ এএম
চাঁদপুরে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর চাঁদপুর জেলা শাখার  উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৭ রমজান,মঙ্গলবার (১৭ মার্চ,২০২৬) বাদ আছর চাঁদপুর প্রেসক্লাবে  এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম। এসময় তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার শিক্ষা দেয়। একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবা করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। তাই আমাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতে হবে। দেশের স্বাস্থ্যখাতকে আরও উন্নত করতে চিকিৎসকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসক সমাজ যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। অ্যাড. সেলিম আরও বলেন, ড্যাব সবসময় চিকিৎসকদের ন্যায্য অধিকার আদায় এবং দেশের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ড্যাব চাঁদপুর জেলা শাখা চিকিৎসকদের ঐক্যবদ্ধ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী। সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনা করেন ড্যাবের ইফতার মাহফিল উদযাপন উপ-কমিটির আহ্বায়ক ডা. সৈয়দ আহমদ কাজল ও ড্যাব চাঁদপুরের সদস্য সচিব ডা. মোহাম্মদ মাহাবুবুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, ২৫০ শয্যাবিশিষ্ট  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান, ড্যাবের সাবেক সদস্য সচিব ডা. গফুর মিয়া, চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. হারুনুর রশিদ, ন্যাশনাল ডক্টরস ফোরাম চাঁদপুর জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপক ডা. সালেহ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায় জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরা চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, পেশাজীবী নেতা এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পরে ইফতার মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।  ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিলে দু:স্থদের মাঝে ঈদ উপহার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে