চাঁদপুরে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পুলিশ সদর দপ্তর ও চাঁদপুর জেলার পুলিশ সুপারের উদ্যোগে শহীদ পরিবারগুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে খাদ্য ও ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬ খ্রি.) চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে ২০২৫ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের হাতে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মো. আলী হোসেন ফকিরের পক্ষ থেকে উক্ত উপহার সামগ্রী প্রদান করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।