বরিশাল জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। ১৬ মার্চ বেলা ১১টায় জেলা পরিষদ ভবনে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবীব। এ সময় বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এবং বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।পরে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর আকন কুদ্দুসুর রহমান বলেন, জেলা পরিষদের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জেলার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।