নারী উদ্যোক্তা মাহমুদা বেগমকে সম্মাননা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ১৮ মার্চ, ২০২৬, ১০:৫০ এএম | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ১০:৫০ এএম
নারী উদ্যোক্তা মাহমুদা বেগমকে সম্মাননা

স্মার্ট উদ্যোক্তা ফোরাম একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ উপলক্ষে  ঈশা খা ফাউন্ডেশনের পরিচালক মাহমুদা বেগমকে সম্মাননা দিয়েছে একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন স্মার্ট উদ্যোক্তা ফোরাম। বিশ্ব নারী দিবস উপলক্ষে ৯ মার্চ স্মার্ট উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত উপার্জন মার্ট নিবেদিত ও পাওয়ার্ড বাই এফ জেড কালেকশনস সৌজন্যে  অনুষ্ঠিত হলো বিশ্ব সাহিত্য কেন্দ্র বাংলা মটরে । এতে ঈশা খা ফাউন্ডেশনের পরিচালক উদ্যমী নারী মাহমুদা বেগমসহ আরও অনেককেই সম্মানিত করা হয়।  স্মার্ট উদ্যোক্তা ফোরামের সভাপতি কামার আফজা লিজার সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী সৌখিন আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ড. শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদ, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও বিশেষ পুলিশ সুপার (সিআইডি) শম্পা ইয়াসমিন, ব্যবসায়ী ও সমাজসেবক এসএম আমান উল্লাহ, উপার্জন মার্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুর নূর মোঃ ইয়াহিয়া, স্মার্ট উদ্যোক্তা ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহফুজা শিউলি। স্মারকে উল্লেখ করা হয় আপনার কর্মদক্ষতা, অদম্য সৃজনশীলতা এবং স্বীয় পেশায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হলো। আপনার একাগ্রতা এবং সাহসিকতা কেবল আপনার কর্মক্ষেত্রকেই সমৃদ্ধ করছে না, বরং নারী শক্তির এক অনন্য উদাহরণ হিসেবে অন্যদেরকেও অনুপ্রাণিত করছে। আন্তর্জাতিক নারী দিবসে আপনার এই সাফল্য ও অগ্রযাত্রাকে আমরা অভিবাদন জানাই। আপনার উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কাম্য। সংবর্ধিত নারী উদোক্তা মাহমুদা বেগম অভিব্যক্তিতে জানিয়েছেন,  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে “অর্থনৈতিক উন্নয়নে নারীর অংশগ্রহণ”শীর্ষক এক আলোচনা সভা এবং উইমেন পাওয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান অনুষ্ঠানে আমাকে সম্মানিত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নারীর ক্রমবর্ধমান অবদান এবং নারী নির্যাতন প্রতিরোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তারা বলেন, বর্তমান সময়ে নারীরা সমাজ ও অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনও নানা ধরনের সহিংসতা ও বৈষম্যের শিকার হচ্ছেন। নারীর নিরাপত্তা, সম্মান ও সমান সুযোগ নিশ্চিত করতে পারলেই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন প্রকৃত অর্থে সফল হবে। এসময় 'ফ্যামিলি কার্ড পাবেন, পরিবারের নারী প্রধান' প্রধানমন্ত্রী তারেক রহমানের যুগোপযোগী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এতে নারীর ক্ষমতায়ন আরেক ধাপ বাড়লো। আলোচনা শেষে সমাজ ও অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজন নারীকে “উইমেন পাওয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬”প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে