গত ১৫ মার্চ মধ্যরাতে চৈত্রের ঝড়ে ভেঙ্গে পড়ে গেল রেজিয়া ছামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিল্ডিং। জানা গেছে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নে অবস্থিত রেজিয়া ছামাদ বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৩ সনে প্রতিষ্ঠিত। বিদ্যালয়ের প্রায় ৫০০ ছাত্রী আছে। আগামী ২৯/০৩/২৬ হতে স্কুল খোলা। পুরাতন ভবনটি পড়ে যাওয়ায় ছাত্রীদের বাহিরে ক্লাস করাতে হবে। ঝড়ে প্রায় ১২ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস। তিনি আরও জানান পুরাতন ভবনে মেয়েদের কমনরুম ছিল এবং ৬ষ্ঠ শ্রেণির একটি ক্লাস হতো। বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত ভবনটি সংস্কারে কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।