ফুলবাড়ীয়ায় ঝড়ে কেড়ে নিল শেষ আশ্রয়, গাছ সরাতে ও বাধা

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) :
| আপডেট: ১৮ মার্চ, ২০২৬, ১১:১৫ এএম | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ১১:১৫ এএম
ফুলবাড়ীয়ায় ঝড়ে কেড়ে নিল শেষ আশ্রয়, গাছ সরাতে ও বাধা

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার  উত্তর আন্ধারিয়াপাড়া বৈরাগী বাজার এলাকায় অসহায় দিনমজুর জামাল উদ্দিনের ৩ শতাংশ জমির উপর একমাত্র আশ্রয়স্থল বসতঘরে গত ২ দিন আগে কালবৈশাখী ঝড়ের কারণে পাশে থাকা বিশাল গাছ পড়ে দুমড়ে মুচড়ে যায় তাদের একমাত্র ঘরটি। এতে সৃষ্টিকর্তার রহমতে প্রাণে বেঁচে যান জামাল উদ্দিন ও তার সহধর্মিণী। অভিযোগ রয়েছে, জামাল উদ্দিনের ঘরের পাশে থাকা শাহাবুদ্দীনদের গাছটি দীর্ঘদিন ধরে কেটে দেওয়ার দাবী করে আসছিলেন জামাল উদ্দিনের পরিবার। তবে এ বিষয়ে কর্ণপাত করেননি অভিযুক্ত ব্যক্তি। সম্প্রতি গাছটি ভেঙে জামাল উদ্দিনের ঘরে পড়লেও ৩ দিনেও গাছটি সরানো হয়নি। জামাল উদ্দিন বলেন, উল্টো তাদের বাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে গাছের মালিক শাহাবুদ্দীনের বক্তব্য পাওয়া যায়নি। এমতাবস্থায় ৩ দিন পরে ঈদের আনন্দে ভাসবে দেশ। তবে আনন্দ নেই জামাল উদ্দিনের ঘরে। বাড়ি ফেরার কথা রাজধানীতে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা একমাত্র ছেলে এবং বিবাহ দেওয়া দুই মেয়েদের। কোথায় তাদের আশ্রয় দিবেন এ নিয়ে দিশেহারা পরিবারটি।

আপনার জেলার সংবাদ পড়তে