সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ১৮ মার্চ, ২০২৬, ১২:০২ পিএম | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ১২:০২ পিএম
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু

সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী মারা গেছেন। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।

আজ বুধবার সকালে নিহতের বাবা শহীদ সওদাগর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় মামুন গুরুতর আহত হয়। এরপর থেকে মামুন সৌদি আরবের আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি আরব সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা মামুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

মামুনের মামাতো ভাই শাওন মোড়ল বলেন, আমার ভাই ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আপনার জেলার সংবাদ পড়তে