কয়রায়

ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ১২:৫৩ পিএম
ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ

খুলনার কয়রায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বরাদ্ধকৃত নগদ অর্থ বিতরণ করা হয়েছে।  বুধবার  (১৮ মার্চ) সকাল ১০ টায় কপোতাক্ষ কলেজ মিলনায়তনে ৭ ইউনিয়ানের ৪৩৫ জন গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ ১ হাজার করে টাকা বিতরণ কার্যক্রম উদ্বােধন করেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্যাহ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্যাহ আল জাবির, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউল্যাহ, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান,বাগালী ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হামিদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মােল্যা শাহাবুদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ানের জামায়াত ও তার সহযােগি সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে