কিশোরগঞ্জে শেষ মুহুর্তে কর্মস্থল থেকে বাড়ীতে যাওয়ার ধুম

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০২:০০ পিএম
কিশোরগঞ্জে শেষ মুহুর্তে কর্মস্থল থেকে বাড়ীতে যাওয়ার ধুম

ঈদুল ফিতরের আর মাত্র ০২ দিন বাকী রয়েছে। এরই মধ্যে ঢাকা থেকে বাজিতপুর হয়ে বাজিতপুর পাটুলী ঘাট থেকে অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, কুলিয়ারচর এলাকার হাজার হাজার মানুষ কেউবা নৌকা অথবা সড়ক ও জনপথের ফেরী দিয়ে ঘোড়াউত্রা নদী পাড় হয়ে নারীর টানে দেশে যাচ্ছেন। গতকাল বুধবার সকালে এই জনপথের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, অন্যান্য বছরের তুলনায় এবছর ঈদুল ফিতরের মজাটা অন্যরকম। তারা বলেন, বাস ও ট্রেনে খুব একটা বেশী ভাড়া নিচ্ছে না। মাঝে মধ্যে রেল ও বাসের ভাড়া কালোবাজারিরা খুব একটা সুবিধা করতে পারছে না। এর কারণ হলো শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্ট সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনী প্রহরারত অবস্থায় কঠিনভাবে তদারকি করছেন। নাম প্রকাশ না শর্তে কয়েকজন হাওরের জনগণ জানান, ঢাকা শহরটিকে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে কড়া প্রহড়ারত অবস্থায় রয়েছে। যাতে উপশহড়গুলোতে কোনো ছিনতাই অথবা অজ্ঞান পার্টি যাতে মানুষের সর্বস্ব লুট করে নিয়ে যেতে না পারে। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এসএম শহিদুল্লাহ এ প্রতিবেদককে বলেন, অন্যান্য বছর এ শহরে ছিনতাই ও মাদক ব্যবসায়ীরা পাগল অবস্থায় ছিল। এ বছর তার বাহিনী কঠোর নজরদারি রেখেছে। অন্যদিকে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন বলেন, তিনি যোগদান করার পর থেকে আজ পর্যন্ত কুলিয়ারচরে চোলাই মদ, ইয়াবা, গাজা ও বিভিন্ন অপরাধীদের গত ১০-১২ দিনে তার বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে