সিরাজদিখানে দেড় হাজার মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০৩:২৬ পিএম
সিরাজদিখানে দেড় হাজার মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষে  মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধ্যপাড়া ইসলাম বাগ গ্রামে কয়েকটি ইউনিয়নের ১৬ শত পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্পেন প্রবাসী শাহ আলম শেখের অর্থায়নে বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে  দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত তার নিজ বাড়ি থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন শাহ আলমের পিতা সমাজ সেবক হাজী আব্দুল করিম শেখ, সাবেক সচিব কে. এম. তারিকুল ইসলাম রতন, সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল, মধ্যপাড়া ইউপি সদস্য মোঃ সাহাবুদ্দিন , ম্যানেজার মাস্টার আল মামুন, মোঃ মনির হোসেন, সমাজ সেবক মোঃ রমজান আলী, মোশারফ হোসেন, মোতালেব মিয়া প্রদীপ কর প্রমুখ।  সামগ্রী হচ্ছে- চাউল ১০ কেজি, ১ কেজি মসুর ডাল, ১ লি. সোয়াবিন তেল, ২ প্রকার সেমাই, ১ কেজি চিনি, প্যাকেট দুধ,  পিয়াজ ইত্যাদি।  ঈদ উপলক্ষে এসব পেয়ে আনন্দিত নিম্ন আয়ের মানুষ গুলো।

আপনার জেলার সংবাদ পড়তে