চাঁদপুরে বিএনপি নেতা হাজী মোশারফের ঈদ উপহার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০৩:৪৩ পিএম
চাঁদপুরে বিএনপি নেতা হাজী মোশারফের ঈদ উপহার

চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক হাজী মো. মোশারফ হোসেন তিনি তার পক্ষ থেকে এলাকার অসহায়  ৬ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল গরুর মাংস, পোলাও চাল, তেল, চিনি, লাচ্ছা সেমাই ও প্যাকেট দুধ। বুধবার ২৮ রমজান (১৮ মার্চ ২০২৬) সকালে কোড়ালিয়া পৌর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।  এ সময় তিনি বলেন,  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পোলাওয়ের চাল, মাংস, সেমাই, চিনি ও দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করছি। ঈদে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছি। আয়োজনে আরো উপস্থিত ছিলেন, হাজী মোশাররফ হোসেনের একমাত্র সন্তান ছেলে মারজুক মুঈদ ঐশ্বর্য, পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন  মিজি,সাধারণ সম্পাদক ও  এই ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী শাহাদাত হোসেন হাওলাদারসহ অন্যরা।  এই ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের বিত্তবানরা অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।

আপনার জেলার সংবাদ পড়তে