শৈলকুপায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০৪:০৬ পিএম
শৈলকুপায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার  ধলহরাচন্দ্র ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। (১৮ মার্চ) মঙ্গলবার দিবাগত ভোররাতে   এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, শৈলকুপা উপজেলার ধলহরা চন্দ্র ইউনিয়নের বন্দেখালি গ্রামের সাদেক শেখের ছেলে   শুকলাল  ও উলুবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে উজ্জ্বল মন্ডল নামের দুই মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করে আসছে।    পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে র‌্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার সাথে জড়িত এই  দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উজ্জ্বল বিশ্বাসের হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ১০টি পলিথিন প্যাকেটে মোড়ানো প্রায় ৫ কেজি গাঁজা ও শুকনালের  রান্নাঘরের ভেতর খড়কুটা দিয়ে ঢেকে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে আরও ৯টি প্যাকেটে মোড়ানো ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ৯ কেজি ১০০ গ্রাম। র‌্যাব সদস্যরা জানান, জব্দকৃত গাঁজার প্রতি কেজির আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা হিসেবে মোট মূল্য দাঁড়ায় প্রায় ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে টর্চলাইটের আলোতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকারীরা দীর্ঘদিন ধরে যোগসাজশে গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শৈলকুপা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ান কবির মোল্লা জানান  মাদক দুই ব্যক্তিকে আটক করে র‌্যাব সদস্যর্ হস্তান্তরকরেছে। নিয়মিত মামলা দিয়ে কোটে সোপর্দ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে