মহেশপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১,আহত ১

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০৪:১১ পিএম
মহেশপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১,আহত ১

ঝিনাইদহের মহেশপুরে তেলবাহী ট্রাকের ধাক্কায় ফুলঝুরি বেগম (৪৫) নামের ভ্যানের যাত্রী এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে তার ছেলে লাভলু। বুধবার সকালে উপজেলার খালিশপুর কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার নিমতলা গ্রামের ফকির আহমেদের স্ত্রী ফুলঝুরি বেগম সকালে ছেলে লাভলুকে নিয়ে ভ্যানে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই ফুলঝুরি খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তাঁর ছেলে লাভলুকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়। এদিকে মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে আহতের চিকিৎসা ও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে