দিনাজপুর-৬ আসনে

অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০৫:২৮ পিএম
অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

দিনাজপুর-৬ আসনের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে জাহেদ ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র রমাদান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।  আজ বুধবার (১৮ মার্চ ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে এলাকার নিম্নআয়ের বহু পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   এ জেড এম জাহিদ হোসেন , মাননীয় মন্ত্রী, নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমাদান মাসে সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। আয়োজকরা জানান, রমাদানজুড়ে দরিদ্র মানুষের সহায়তায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।