হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন-বিএনপির ওয়াদা পালনের রাজনীতিতে বিশ্বাস করে। এ দলটি যখনই ক্ষমতা যায় তখনই দেশের উন্নয়ন করে। বিএনপি'র চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ওয়াদা করেছিলেন ইতিমধ্যেই তা বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ, ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ, খাল কাটা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এ সরকার ন্যায় ও সমতার ভিত্তিতে শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষে কাজ শুরু করেছে কেউ অন্যায় করলে পার পাবে না। সবাইকে আইন মেনে চলতে হবে। বুধবার দুপুরে মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি মজিবুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক মেয়র হাবিবুর রহমান, সাবেক ভাই চেয়ারম্যান আব্দুল আজিজ, বিআরডিবি কর্মকর্তা ফয়সাল চৌধুরী, সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিঠুন সরকার, লুৎফুর রহমান খান প্রমুখ তিনি আরও বলেন, “মাধবপুর ও চুনারুঘাটের জনগণ আমাকে নির্বাচিত করেছেন। আমি এখন দলমত নির্বিশেষে সবার প্রতিনিধি। সবার জন্য সমানভাবে কাজ করতে চাই। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান সরকার ন্যায়ভিত্তিক বণ্টনের মাধ্যমে সবার অধিকার নিশ্চিত করতে কাজ করছে। সবাইকে লোভ-লালসা পরিহার করে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।পরে প্রধান অতিথি অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেন। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।