কচুয়ায়

পুলিশকে কুপিয়ে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই করে নিল ছোট ভাই

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০৭:৫২ পিএম
পুলিশকে কুপিয়ে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই করে নিল ছোট ভাই

বাগেরহাটের কচুয়া উপজেলায় পুলিশ সদস্যকে ধারালো অ-্ত্র দিয়ে কুপিয়ে একাধিক ওয়ারেন্টভুক্ত মামলার হ্যান্ডকাফ পড়া আসামিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগী ছোট ভাই সাগর। বুধবার (১৮ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে একাধিক মামলার  ওয়ারেন্টভুক্ত আসামি নাদীম শেখকে (৩৩) গ্রেপ্তার করতে এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। পুলিশ নাদীমকে আটক করে হ্যান্ডকাফ পড়িয়ে  নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ দেশীয় ধারালো অ-্ত্র (দা) নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। আসামি নাদীমকে ছিনিয়ে নিতে সাগর পুলিশ কনস্টেবল রাজু খানকে লক্ষ্য করে কোপ দিলে তার ডান হাত গুরুতর জখম হয়। এই সুযোগে হ্যান্ডক্যাফ পড়া আসামী  নাদীম ও সাগর দ্রুত ঘটনা-’ল থেকে পালিয়ে যায়। আহত কনস্টেবল রাজু খানকে প্রথমে উদ্ধার করে কচুয়া উপজেলা -^া-’্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অব-’ার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে  উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ও থমথমে পরি-ি’তি বিরাজ করছে। পরি-ি’তি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, "হ্যান্ডকাফ পরিহিত অব-’ায় পলাতক আসামিদের ধরতে এবং ব্যবহৃত অ-্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় কঠোর আইনানুগ ব্যব-’া গ্রহণ করা হচ্ছে।"।

আপনার জেলার সংবাদ পড়তে