ঈদ মানে আনন্দ আর এ আনন্দকে উপভোগ্য করতে ব্যক্তি থেকে শুরু করে সংগঠন পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ হচ্ছে হাতে মেহেদীর আলপনা আঁকা। আর এ হাত রাঙালেন বিজয়ীর নারী উদ্যোক্তা পরিবারের সদস্যরা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় চাঁদপুরের বিজয়ীর অস্থায়ী কার্যালয়ে মেহেদী উৎসবে হাত রাঙানোয় মেতে উঠেন তারা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারো মেহেদী উৎসবের আয়োজন করে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা। অদ্য ১৮ই মার্চ বুধবার সন্ধ্যায় বিজয়ী ফাউন্ডার তানিয়া ইশতিয়াক এর উদ্যোগে অর্ধশত নারীদের নিয়ে মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়। বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সকল কে ধন্যবাদ জানিয়ে বলেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদ। ঈদ মানে খুশি। ঈদ মানে সব দুঃখ ভুলে এক সঙ্গে আনন্দ করার দিন। আর ঈদকে ঘিরে থাকে নানা আয়োজন। নতুন জামা- কাপড় কেনা ছাড়াও মেহেদী রঙে হাত রাঙাতে চায় সব বয়সের নারীর। তারই ধারাবাহিকতায় বিজয়ী প্রতি বছরের মতই এ বছর বিজয়ী এর সদস্যদের নিয়ে এই জমকালো আয়োজন করা হয়। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই, সকল ঈদ সুন্দর ভাবে কাটুক এই প্রত্যাশা করি। এ সময় বিজয়ী এর সদস্যবৃন্দ ও নারী উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।