ত্রিশালে আত তাক্বওয়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০৯:৩৩ পিএম
ত্রিশালে আত তাক্বওয়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

‘আমাদের সহযোগিতায় খুশিতে কাটুক অসহায় একটি পরিবারের ঈদ’ শ্লোগানকে ধারণ করে ময়মনসিংহের ত্রিশালে আত তাক্বওয়া ফাউন্ডেশনের আয়োজনে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পাঁচপাড়া মোড়ে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আত তাক্বওয়া ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ মাওলানা আলী হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও এডভোকেট আবুল মনসুর স্মৃতি সংসদের সভাপতি সরকার আল নাসের। আত তাক্বওয়া ফাউন্ডেশনের সভাপতি হাফেজ বজলুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, হাফেজ আব্দুল কদ্দুস সিকদার, মোহাম্মদ আব্দুল মতিন মাস্টার, মোঃ শাহ খবির উদ্দিন, মোঃ আব্দুর রাজ্জাক সিকদার প্রমূখ। আলোচনা শেষে শতাধিক পবিারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে