মার্চ মাসে জেট ফুয়েলের বড় ধরনের মূল্যবৃদ্ধির যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা আপাতত স্থগিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার এক জরুরি বার্তায় বিইআরসি জানায়, ১৮ মার্চ ঘোষিত নতুন মূল্যহার কার্যকর করা হচ্ছে না। অর্থাৎ আপাতত আগের দামই বহাল থাকছে।
এর আগে কমিশন জানায়, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ১৯৪ টাকা ১৮ পয়সা করা হবে। এতে লিটারপ্রতি দাম বেড়েছিল ৮১ টাকা ৭৭ পয়সা।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা ছিল। সেখানে প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.২৬৮৯ ডলার নির্ধারণ করা হয়েছিল।
তবে হঠাৎ করেই সেই সিদ্ধান্ত স্থগিত করায় আপাতত স্বস্তি মিলেছে বিমান সংস্থাগুলোর জন্য।