বিভিন্ন মসজিদের ইমাম, বিএনপি কর্মী ও দুঃস্থ্য শিক্ষার্থীদের বাড়িবাড়ি গিয়ে ঈদ উপহার খাদ্যসামগ্রী ও খাতা, কলম তুলে দিলেন নড়াইলের লোহাগড়ার ইতনা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদ্যবিদায়ী সভাপতি শিক্ষানুরাগী সরদার তানজীর হোসেন তনু। জানা যায়, বুধবার(১৮ মার্চ) দুপুর থেকে রাত পর্যন্ত ইতনা, লংকার চর, উত্তর পাংখার চর, ধলাইতলা সহ কয়েকটি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ইতনা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদ্য বিদায়ী সভাপতি সরদার তানজির হোসেন তনু দুঃস্থ্য শিক্ষার্থীদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার হিসাবে খাদ্যসামগ্রী ও খাতা, কলম তুলে দেন। এসময় তিনি ওই এলাকার মসজিদের ইমামদের সম্মানে তাদের হাতেও ঈদ উপহার তুলে দেন। সরদার তানজীর হোসেন তনু জানান, ৬০ টি শিক্ষার্থী পরিবার, ৭০ টি বিএনপি পরিবার, ৮০ টি দরিদ্র পরিবার কে এ উপহার প্রদান করা হয়েছে। একই সাথে ওই এলাকার মসজিদের ইমামদের সম্মানেও ঈদ উপহার প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, এ মহতী কাজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ডক্টর এবিএম এনায়েত হোসেন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল হাসনাত পিন্টু, ডাক্তার ফারজানা মোরশেদ, ডাক্তার মিনা হুমায়ুন কবির, মিনা বুলবুল ইসলাম সহও আরো কয়েকজন সহৃদয় ব্যক্তিবর্গ এই কার্যক্রমে পাশে দাঁড়িয়েছেন। উপহার প্রদানকালে ইতনা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জীব কুমার সাহা, লোহাগড়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও জিয়া পরিষদ নড়াইল জেলার সহপ্রচার সম্পাদক ইকবাল হাসান শিমুল, এডহক কনিটির সাবেক সদস্য শ,ম কামাল হোসেন রিন্টু ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। স্কুল ও কলেজের সাবেক সভাপতির ঐকান্তিক প্রচেষ্টায় জীবনে এই প্রথম ঈদ উপহার হাতে পেয়ে শিক্ষার্থীর পরিবার আবেগে আপ্লুত হয়ে পড়েন। সরদার তানজীর হোসেন তনু শিক্ষার্থীদের ঘরে ঢ়ুকে পড়ার টেবিল ও পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি এসময় বলেন, আজ ঘরে ঘরে গিয়ে শিক্ষার্থী ও তার পরিবারের বাস্তব অবস্থা দেখেছি। অনেক কষ্ট লেগেছে। দেখেছি কুঁড়েঘরে দরিদ্র শিক্ষার্থীদের স্বপ্ন লুকিয়ে রয়েছে। একটু সহযোগিতা পেলেই তারা হতে পারে দেশের একজন কৃতি সন্তান। তিনি বিত্তবানদের আরো বেশি সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহবান জানান। ঈদ উপহার পেয়ে শিক্ষার্থীর পরিবার, বিএনপি পরিবার ও মসজিদের ইমামরা এ মহতী আয়োজকদের জন্য দোয়া কামনা করেন।