সোনাইমুড়ী ইইুনিয়নের উত্তর নাটেশ্বর হাশেম মিয়ার বাড়ির প্রায় শতাধিক অসহায় মানুষের বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিলেন,সেনবাগের স্বেচ্চাসেবী সংগঠন জাহাঙ্গীর সোহরাওয়ার্দ্দী ফাউন্ডেশন। বিশুদ্ধ পানির জন্য টিউভওয়েল পেয়ে দারুন খুশির বন্যা বইছে হাশেম মিয়ার বাড়িতে। জানাগেছে,বিগত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সময় জাহাঙ্গীর সোহরায়ার্দ্দী ধানের শীর্ষ মার্কার জন্য ভোট চাইতে যান সোনাইমুড়ীর উত্তর নাটেশ্বর গ্রামে। ওই গ্রামে গিয়ে দেখেন দরিদ্রসীমার বসবাস করছে প্রায় দুই শতাধিক পরিবার। কিন্ত তাদের নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। খাওয়ার পানি সংগ্রহ করতে নারী-পুরুষদের যেতে হয় অনেক দুরে । এই দৃশ্য দেখে জাহাঙ্গীর সোহরায়ার্দ্দী প্রতিশ্রুতি দেন তিনি ওই পরিবার গুলোর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিবেন। যেমন কথা তেমন কাজ তিনি কয়েক দিন আগে উত্তর নাটেশ্ব গ্রামের হাশেম মিয়ার বাড়িতে তার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি টিউভওয়েল (চাপকল) বসিয়ে দেন। এখন পরিবার গুলো নিশ্চিতে বিশুদ্ধ পানি পান করতে পারছেন।