বাঘায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬, ১১:০৯ এএম
বাঘায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

রাজশাহীর বাঘায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজ ছাত্রী সাদিয়া খাতুনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে তার মৃত্যু হয়। সাদিয়া খাতুন বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী ও চকরাজাপুর চরের সায়েম শিকদারের একমাত্র মেয়ে।  জানা গেছে, কলেজ শেষে ভাড়ায় চালিত মোটরসাইকেলে চড়ে ১৩ মার্চ সকালে নিজ বাড়ি চকরাজাপুরে যাচ্ছিল। পদ্মা নদীর শিমুলতলা ঘাটে পৌঁছলে মোটরসাইকেল থেকে আকস্মিকভাবে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে ১৮ মার্চ বাড়ি ফিরে। এরপর ১৯ মার্চ সকালে পূনরায় অসুস্থ্য হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ বিষয়ে পিতা সায়েম শিকদার বলেন, মোটরসাইকেল থেকে পড়ে মেয়ের অসুস্থতরার কথা সুনে সাথে সাথে হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সোমবার বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে আনার পর আবারও তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে