বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন
'স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব কাপাসিয়ার' উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ বুধবার কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংগঠনের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মেহেদী হাসান ইমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাঈফ বিন মাহবুবের পরিচালনায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ বায়েজিদ মডেল স্কুলের অধ্যক্ষ মাজহারুল হক, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ আক্তারুজ্জামান ফরিদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, মামুনুর রশিদ, কাস্টমস অফিসার আল আমিন, রাসেদ রনি, আল আমিন, পাবেল, সোহেল তাজ মোড়ল প্রমুখ।
দোয়া ও ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কাপাসিয়ার বরুন গ্রামের কৃতিসন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নবনির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কুয়েত-মৈত্রী হলের ভিপি রাফিহা রেহনুমা হৃদিকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। আনুষ্ঠানিক ভাবে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।