“আলোর পথে চলি,আধার করি জয়,ভলাকুট তালুকদার বাড়ি সমাজ কল্যান ফাউন্ডেশন মানবতার পরিচয়”এই শ্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হতদরিদ্র মানুষদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভলাকুট বাজার প্রাঙ্গণে ভলাকুট তালুকদার বাড়ি সমাজ কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। ভলাকুট তালুকদার বাড়ি সমাজ কল্যান ফাউন্ডেশনের উপদেষ্টা মোশারফ হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাতলপাড় কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইমরুল খায়েস রুবেল,ভলাকুট ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামসু তালুকদার,খাগালিয়া মানব কল্যান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন,কান্দি সমাজ উন্নয়নের সভাপতি জামাল উদ্দিন। ভলাকুট তালুকদার বাড়ি সমাজ কল্যান ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হারুন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ফরিদ মিয়া,কাহেতুরা মাদ্রাসার শিক্ষক মাওলানা সিহাব উদ্দিন প্রমূখ। আলোচনা সভা শেষে শতাধিক হতদরিদ্র,অসহায় ও সুবিধাবঞ্চিত মহিলা ও পুরুষের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি,লুঙ্গী বিতরন করা হয়। এসময় ভলাকুট তালুকদার বাড়ি সমাজ কল্যান ফাউন্ডেশনের উপদেষ্টাসহ কমিটির সদসবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সিহাব উদ্দিন । অনুষ্ঠানে বক্তারা সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণের মতো সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভলাকুট তালুকদার বাড়ি সমাজ কল্যান ফাউন্ডেশন এগিয়ে আসায় তাদের ভূয়সী প্রশংসা করেন এবং এর ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।