দিঘলিয়া থেকে দৌলতপুর রাশু হত্যার আসামী গ্রেফতার

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬, ০১:৪৫ পিএম
দিঘলিয়া থেকে দৌলতপুর রাশু হত্যার আসামী গ্রেফতার

খুলনার দিঘলিয়া উপজেলা থেকে ইসমাইল হোসেন(৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে খুলনা নগর গোয়েন্দা পুলিশ। গত বুধবার রাতে তাকে দিঘলিয়া উপজেলার সেনহাটি আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের সামনের এক বাড়ির দোতলার কক্ষ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসমাঈল সেনহাটি এলাকার মোঃ শামছুল আলমের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মামলার সন্ধান পেয়েছে পুলিশ। খুলনার দৌলতপুর থানার যুবদল নেতা রাশু হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। উল্লেখ্য গত সোমবার বেলা সাড়ে ১১ টায় খুলনা নগরীর দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটের সামনে রাশুকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

আপনার জেলার সংবাদ পড়তে