প্রিয় জামালপুর সমাজ কল্যাণ সংস্থার ইফতার আলোচনা দোয়া ও ঈদ সামগ্রী ১৮ মার্চ বিকেলে অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা বখতিয়ার স্বপনে এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি শাহ জামাল (ইত্তেফাক/নিউ নেশন)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-প্রিয় জামালপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এসএম জাকির হোসাইন,সহসভাপতি হাবিবুল্লাহ আকন্দ, সাউথ আফ্রিকার প্রবাসী জাহাঙ্গীর আলম, সংগঠনের সিনিয়র সহসভাপতি শেখ মোহ: রাকিব, নূর মোহাম্মদ নবীন, নাইমুল ইসলাম লাঞ্জু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ, কাইমুল ইসলাম কাকন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্দে রাব্বি, রায়হান চৌধুরী সিফাত, সাদিকুর রহমান সনেট, সহসাংগঠনিক সম্পাদক হযরত আলী, এ আর অন্তর, সিয়াম, সমাজ কল্যাণ সম্পাদক ফারিয়া ইসলাম জুমু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ। সভায় দেশ জাতীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত শেষে ঈদ সামগ্রী বিতরন করা হয়।