নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এআরআই সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক ৫০০ পরিবারের মাঝে ঈদের বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ সকাল ১০ টায় লক্ষনপাড়া মাদ্রাসা মাঠে আড়ানগর, উমার, পাটিচরা ও ঘোষনগর ইউনিয়নের ৩৫ গ্রামের ৫০০ অসহায় নারী পুরুষকে শাড়ি ও পাঞ্জাবী বিতরণ করেন এআরআই সোস্যাল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা তরুন যুব সংগঠক মোঃ আবু রাশেদ ইমাম। সংগঠনের সমন্বয়ক মো. নাইম হোসেনের সঞ্চালায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়ানগর ইউপি’র প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউপি সদস্য গোলাপবানু, সংগঠনের সহ সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক সাবিত হোসেন, সদস্য জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল মালেক, সহ সভাপতি আবুল বয়ান মোঃ আব্দুজ্জাহের, সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা স্বপন, সাংবাদিক উজ্জল হোসেনসহ সংগঠনের শতাধিক তরুন সদস্যবৃন্দ। এআরআই সোস্যাল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃ আবু রাশেদ ইমাম জানান, ঈদ-মানে খুশি-ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ ধনী-গরীব ও ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলকে সাথে নিয়ে উদযাপন করতে চাই, সেই লক্ষে শতাধিক সদস্য ও স্বেচ্ছসেবকের মাধ্যমে তালিকাভুক্ত অসহায়দের এই ঈদ বস্ত্র বরাবরের মতোই এবারো বিতরণ করা হয়, আগামীতে আরও বড় পরিসরে করা হবে।’