জিয়ানগরে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
| আপডেট: ১৯ মার্চ, ২০২৬, ০৩:৩৪ পিএম | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬, ০৩:৩৪ পিএম
জিয়ানগরে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  দুস্থ,গরিব ও অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা উপহার তুলে দেন পিরোজপুরে-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাসুদ সাঈদী ও উপজেলা বিএনপি'র সভাপতি ফরিদ আহমেদ সহ প্রশাসনিক কর্মকর্তারা। উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফাহাদ হোসেনের সঞ্চালনায় উপহার প্রদান অনুষ্ঠানে নগদ অর্থ, শাড়ি, লুঙ্গি, ঢেউটিন, শুকনো খাবার, জেলেদের মাঝে ভিজিএফ এর চাল উপকারভোগীদের মাঝে তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি মাসুদ সাঈদী বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই জিয়ানগর উপজেলাকে সুন্দর ভাবে সাজাতে চাই। আমরা বিগত দিনে এই উপজেলার মানুষ অনেক বৈষম্যের  শিকার হয়েছিলাম। এখানে বিগত দিনে যেমন বিএনপি জামায়াত একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করেছি ঠিক তেমনি ভাবে এখনও একত্রিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ বলেন, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে জনগণের মাঝে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এক মাস হওয়ার আগেই সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখাচ্ছেন।  এ সময়ে আরও বক্তব্য রাখেন, জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার,উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদার, উপজেলা জামায়াত আমির মাওলানা আলী হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রাতুল পঞ্চায়েত,  বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাংগঠনিক সম্পাদক মাস্তান হাফিজ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে