“ঈদ আনন্দ হোক সবার অধিকার” এই স্লোগানে কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুস্থ পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সহীহ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার সুবলপাড় উচ্চ বিদ্যালয় মাঠে কেদার ইউনিয়রে তিন শতাধিক দুস্থ পরিবারের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। কচাকাটা চর উন্নয়ন ও বাস্তবায়ন সংস্থার সভাপতি আব্দুল কুদ্দুছ চঞ্চলের সভাপতিত্বে এবং সহীহ ফাউন্ডেশনের চেয়ারম্যান সহিদুল ইসলাম সোহাগের সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশ ব্যাংক-রংপুরের অতিরিক্ত পরিচালক নুর ইসলাম, বিশেষ অতিথি সুবলপাড় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মমিনুল ইসলাম মুকুল, খলিলুর রহমান, কচাকাটা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর-ই আলম সিদ্দিকী, কেদার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক স্বেচ্ছাসেবক দলের সভপাতি আনিসুর রহমান আনিস প্রমুখ।