গ্রীন ভ্যালী ওল্ডএজ হোম এ্যান্ড অরফানেজের ইফতার মাহফিল

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) :
| আপডেট: ১৯ মার্চ, ২০২৬, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬, ০৪:২৯ পিএম
গ্রীন ভ্যালী ওল্ডএজ হোম এ্যান্ড অরফানেজের ইফতার মাহফিল

নাটোরের লালপুরে গ্রীন ভ্যালী ওল্ডএজ হোম এ্যান্ড অরফানেজ এর ১০টি কাউন্সিলের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ- ২০২৬) ২৮ রমজান গ্রীন ভ্যালী ওল্ডএজ হোম এ্যান্ড অরফানেজ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । গ্রীন ভ্যালী ওল্ডএজ হোম এ্যান্ড অরফানেজ এর সভাপতি পুলিশের অতিরিক্ত ডি.আই.জি আলমগীর কবির পরাগের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, প্রকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, গ্রীন ভ্যালী ওল্ডএজ হোম এ্যান্ড অরফানেজের সাধারণ সম্পাদক আমিনুল হক টমি। সঞ্চালনায় ছিলেন প্রকীর্তি ফাউন্ডেশনের পরিচালক আরিফুল ইসলাম। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি মজিবর রহমান, প্রাকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরীয়া পারভীন, নির্বাহী পরিচালক জালাল উদ্দিন বাবু, পরিচালক আমজাদ হোসেন, সুলতানুজ্জামান টিপু, গ্রীন ভ্যালি পার্কের পরিচালক (প্রশাসন) এস এম শামসুজ্জোহা, লালপুর পাবলিক লাইব্রেরির সভাপতি খাজা শামিম মো: ইলিয়াস হোসেন, সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ। এছাড়াও গ্রীন ভ্যালী ওল্ডএজ হোম এ্যান্ড অরফানেজ এর ১০টি কাউন্সিলের আহবায়ক ও সদস্য সচিব সহ শতাধিক সদস্য, শিক্ষক, সাংবাদিক,  রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন। আলোচনা সভা ও দোয়া শেষে সকলের অংশ গ্রহণে  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে