বাজিতপুরে শাহ আলম চ্যারিটেবল ফাউন্ডেশনে অর্থ সহায়তা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬, ০৪:৪১ পিএম
বাজিতপুরে শাহ আলম চ্যারিটেবল ফাউন্ডেশনে অর্থ সহায়তা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় হিলচিয়া ইউনিয়নের হিলচিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে শাহ আলম চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ কবির আলম শাহ এর সভাপতিত্বে প্রতিবন্ধীদের অর্থ, বয়স্ক ভাতা ও ঈদ সামগ্রীসহ অন্যান্য জিনিসপত্র বিতরণ করেন। এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নিয়াজ মামনুন রহমান পুটন। এ সময় অর্ধ শতাধিক প্রতিবন্ধী, বয়স্ক মহিলা ও পুরুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চ্যারিটেবল ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক নাজমুল নিয়াজ বাহাদুর, সাংগঠনিক সম্পাদক মোঃ সারোয়ার আলম আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মামুন, কোষাধ্যক্ষ জাহিদুল আলম মনুজ, প্রবাসী মোঃ ইশতিয়াক আদনান রাফি, ইতালি প্রবাসী কৌশিক আহম্মদ রাকিব, ইউএসএ নাগরিক আব্দুল করিম জুয়েল, সৌদি প্রবাসী মোঃ হেলাল শাহ, বাজিতপুর প্রেস ক্লাবের আহ্বায়ক রফিকুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে