নিকলীতে ধানী জমির টপসয়েল মাটি যাচ্ছে বিভিন্ন ইট ভাটায়

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬, ০৪:৪১ পিএম
নিকলীতে ধানী জমির টপসয়েল মাটি যাচ্ছে বিভিন্ন ইট ভাটায়

কিশোরগঞ্জের নিকলী উপজেলার বিভিন্ন ধানী জমির টপসয়েল মাটি বিভিন্ন ইট ভাটায় যাচ্ছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রশাসনের নাকের ডগায় গুরুই ইউনিয়নের হাওড় থেকে বিভিন্ন ধানী জমির মালিকের জমির টপসয়েল মাটি নিকলী সদরের বিভিন্ন ইট ভাটায় ভেকু দিয়ে কেটে অসাধু চক্রটি  বিভিন্ন যানবাহন দিয়ে নিচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। কাজেই এই বিভিন্ন ট্রাক্টর ও লড়ি গাড়ি দিয়ে আবাদি জমির মাটি কেটে নেওয়ার সময় ধুলোবালিতে এলাকার জনগণের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানা গেছে। কয়েকদিন স্থানীয় প্রশাসন এ সব অসাধু ব্যবসায়ীদেরকে জরিমানা করলেও পরক্ষণে প্রশাসনকে ম্যানেজ করে আবার এই চক্রটি ইট ভাটায় মাটি নিয়ে যাচ্ছে। এর ফলে যেমন পাশের ফসলী জমি ভেঙ্গে যেমন উর্বরতা কমছে তেমনিভাবে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। এসব ইট খলাগুলোকে বারবার জরিমানা করলেও আবারও তারা ফসলী জমি থেকে একই কায়দায় কেটে নিয়ে যাচ্ছে মাটি। এ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ ভেবে দেখবেন কি?

আপনার জেলার সংবাদ পড়তে