পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নওগাঁর পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারনের মাঝে এগুলো বিতরণ করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় গরীব ও দুঃস্থ মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত প্রাপ্ত ২০০পিস শাড়ি, ৩০টি থ্রিপিস, ১৫টি হাজী রুমাল ও নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এতে এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সফি শাহ্, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, যুবদল আহবায়ক ইকবাল শাহ্ সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।