পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলমানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। একই সঙ্গে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের সর্বস্তরের জনগণকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজানের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করতে হবে। ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। তিনি আরও বলেন, ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা সম্ভব। মহান আল্লাহ তায়ালা যেন সকলের ইবাদত-বন্দেগী কবুল করেন এবং দেশ ও জাতিকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরিয়ে দেন-এ কামনা করেন তিনি। শেষে তিনি সকলকে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।