বাসভাড়া বেশী

বিকল্প পরিবহনে ছুটছে যাত্রীরা

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর
| আপডেট: ১৯ মার্চ, ২০২৬, ০৭:৪৮ পিএম | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬, ০৭:৪৮ পিএম
বিকল্প পরিবহনে ছুটছে যাত্রীরা
বাস ভাড়া বেশী থাকায় সিএনজি, অটোরিক্সা, মোটরসাইকেল পিকআপ ও ট্রাকে ছুটছে যাত্রীরা আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড়।বাসে ভাড়া বেশী হওয়ার তারা জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, মোটরসাইকেল, সিএনজি ও অটোরিক্সা বেছে নিয়েছে। চন্দ্রা ত্রিমোড়ের কালামপুর রোডের মাথায় অবস্থানরত সিএনজি চালক রুবেল বলেন, আমাদের গাড়ি গুলো ভালোই চলছে। ভাড়া একটু বেশি হলেও অল্প সময়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছি। বাস চালক লোকমান হোসেন জানান,জ্বালানী তেলের অভাব ও রাস্তার খরচ বেশি থাকায় গাড়ি কিছুটা বেশি নিচ্ছি। ট্রাক চালক কুদ্দুস জানায় আমরা যাত্রী নিতে চাইনি।যানজটের কারণে গাড়ী থামালে যাত্রীরা গাড়িতে উঠে পরেন। মোটরসাইকেল চালক কাবিল বলেন মহাসড়কে যানজট থাকায় আমরা বিভি শাখা রোড ব্যবহার করছি। নাওজোড় হাইওয়ে থানার ওসি সাওগাত আলম বলেন, আমরা চেষ্টা করছি সবকিছু স্বাভাবিক রাখতে। তারপরো কিছু যাত্রী কম টাকার আসার জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে উঠছে।
আপনার জেলার সংবাদ পড়তে