ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত ১০

এফএনএস (এমএমআই লিটন; ডিমলা, নীলফামারী) :
| আপডেট: ১৯ মার্চ, ২০২৬, ০৭:৫২ পিএম | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬, ০৭:৫২ পিএম
ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত ১০

নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নে তিস্তা নদী হতে দির্ঘদিন যাবত অবৈধভাবে বোমারু মেশিন দিয়ে তিস্তা নদীর তলদেশ থেকে ভুগর্ভস্থ্য সম্পদ পাথর উত্তোলন বন্ধ করা ও বাধা প্রদান করায় বৃহস্পতিবার দুপুরে অবৈধ পাথর উত্তোলনকারীদের হামলায় টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন,ডিমলা থানা পুলিশের সদস্যসহ গুরুতর আহত হয়েছেন প্রায় ১০ জন। এ সময় হামলাকারীরা ডিমলা থানা পুলিশের দুটি পিকআপ ভ্যানে হামলা চালিয়ে ভাংচুড় করে। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে ডিমলা হাসপাতালে ভর্তি করালে। ডিমলা হাসপাতাল কতৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানতরিত করেন। এ ঘটনায় টেপাখড়িবাড়ীর তিস্তা নদী এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকার সচেতন মহল উক্ত ঘটনার বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত অবৈধ পাথর খেকোদেও বিরুদোধ কঠোর ব্যবস্থা গ্রহন করে আইনের আওতায় আনার জোর দাবী তুলেছেন। অন্যথায় কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে