ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘তরী বাংলাদেশে’এর সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর সরাইল উপজেলা চত্বরের বাংলা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। তরী বাংলাদেশ সরাইল উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, লেখক-গবেষক, সুশিল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রধান অতিথি ছিলেন তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ। তরী সরাইল শাখার সদস্য সচিব শাহগীর মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় সভাপতি ছিলেন আহবায়ক ও মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান। বক্তব্য রাখেন-সরাইল উপজেলা বিএনপি’র সভাপতি প্রবীণ রাজনীতিবিদ মো. আনিছুল ইসলাম ঠাকুর, সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল,উপজেলা জামায়াতের আমীর মো. এনাম খাঁন, সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নুরূজ্জামান জাবেদ, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ লেখক গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক এম.এ মুসা, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য প্রথম শ্রেণির ঠিকাদার মো. শফিকুল ইসলাম সেলু, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. মোতাহার হোসেন, প্রভাষক মো. রূহুল আমীন রূবেল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সামছুল আলম, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংবাদিক তারিকুল ইসলাম দুলাল, মো. জহিরূল ইসলাম রিপন, শেখ মো. ইব্রাহিম ও শিবলু। এ ছাড়া তরী বাংলাদেশের আহবায়ক কমিটির সদস্য খায়রূজ্জামান ইমরান, সোহেল রানা ভূঁইয়া, রিপন কর্মকার ও ঢাকা দক্ষিণের সদস্য মো. সফিউল আলম সুমন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তরী সরাইল শাখার কার্যক্রম জনহিতকর ও সময়োপযোগী। নদ,নদী,খাল,বিল,হাওর-বাওর প্রকৃতির অমুল্য সম্পদ। এসব ধ্বংস বা শ্রেণি পরিবর্তন করা মানে পরিবেশের ভারসাম্য নষ্ট করে দেওয়া। এর ফলে ঝড় খরা অনাবৃষ্টি অতিবৃষ্টি অকালবন্যাসহ নানা ধরণের প্রাকৃতিক দূর্যোগ বৃদ্ধি পাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের কৃষি ও জীববৈচিত্র। তারা আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রকৃতি ও জলাশয় রক্ষায় সকলকে সচেতন হতে হবে। এ বিষয়ে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। “কৃষক বাঁচাই, প্রকৃতি বাঁচাই, নদী খাল জলাশয় রক্ষা করি, দেশ বাঁচাই”-এই স্লোগান বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান বক্তারা।