রাজশাহীতে চাঁদ দেখেই ঈদ, আগাম জামায়াতে ২৩ মুসল্লি

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) : | প্রকাশ: ২০ মার্চ, ২০২৬, ০৩:৩৪ পিএম
রাজশাহীতে চাঁদ দেখেই ঈদ, আগাম জামায়াতে ২৩ মুসল্লি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের আগাম জামায়াত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ জামায়াত অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের মুসলিম জামে মসজিদের দোতলা ছাদে সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রায় ২৩ জন মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। উপস্থিতদের মধ্যে ২১ জন পুরুষ, ১ জন নারী এবং ১ জন শিশু ছিলেন। মসজিদের ইমাম আব্দুর রহিম গাজি বলেন, “রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নির্দেশ দিয়েছেন, নতুন চাঁদ দেখে রোজা রাখা ও ঈদ উদযাপন করতে। আমরা সেই নির্দেশনা অনুসরণ করেই ঈদ উদযাপন করছি।” ঈদের জামায়াতে ইমামতি করেন হাফেজ সাজিরুল ইসলাম সাগর। তিনি জানান, সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ৩০টি রোজা সম্পন্ন করে তারা ঈদের নামাজ আদায় করেছেন। তিনি আরও বলেন, “মুসলিম উম্মাহর উচিত একসঙ্গে ঈদ উদযাপন করা।” এ ঘটনায় এলাকায় ভিন্নধর্মী ঈদ উদযাপন নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে