বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি

এফএনএস | প্রকাশ: ২০ মার্চ, ২০২৬, ০৩:৫০ পিএম
বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি

মধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইনে অবস্থানরত ২৮২ জন বাংলাদেশি নাগরিক বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন। শুক্রবার (২০ মার্চ) বাহরাইনের মানামা থেকে গালফ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা হন।

মানামাস্থ বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, দূতাবাসের বিশেষ উদ্যোগে আয়োজিত এই চার্টার্ড ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৯টায় ২৮২ জন যাত্রী নিয়ে ঢাকা অভিমুখে যাত্রা করে। ফ্লাইটটি সৌদি আরবের দাম্মাম হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

যাত্রার আগে বাহরাইনের গোল্ডেন টিউলিপ হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। এ সময় তিনি প্রবাসীদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের নিরাপদ যাত্রার জন্য শুভকামনা জানান। রাষ্ট্রদূত এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার জন্য গালফ এয়ারলাইন্স কর্তৃপক্ষকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে আটকে পড়া বা দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তনের অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে দূতাবাস নিশ্চিত করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে