চাটমোহর ডেভলপমেন্ট সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল গত বৃহস্পতিবার (১৯ মার্চ) চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মওলানা মোহাম্মদ আলী আছগার। সোসাইটির সেক্রেটারি অধ্যক্ষ এম এম রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন,বিশিষ্ট ইসলাামী চিন্তাবিদ ড.মওলানা মোঃ মুনিরুজ্জামান ইউসুফি,চাটমোহর উপজেলা জামায়াতের আমীর মওলানা মোঃ আঃ হামিদ,সেক্রেটারি মওলানা মোঃ হাবিবুর রহমান,সোস্ইাটির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,এনসিপি নেতা খন্দকার আকতার হোসেন লেবু,সোস্ািটর সহকারি সেক্রেটারি মোশাররফ হোসেন প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সংসদ সদস্য অধ্যাপক মওলানা মোহাম্মদ আলী আছগার। অনুষ্ঠানে সোস্ইাটির নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।