শৈলকূপায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২০ মার্চ, ২০২৬, ০৭:২৬ পিএম
শৈলকূপায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের পৃথক ২টি অভিযানে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স নীতিতে" অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।  এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের চৌকস আভিযানিক দল অদ্য ১৮ মার্চ-২০২৬) রাত  সোয়া৪ টার সময় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন নাঙ্গলবাদ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি (১) উজ্জ্বল বিশ্বাস(৪০), পিতা: মৃত আমজাদ বিশ্বাস, (২) শুকনাল (৩৪), পিতা: মোঃ ছাদেক শেখ* উভয় সাং: লাঙ্গলবাদ, থানা: শৈলকূপা, জেলা: ঝিনাইদহ দ্বয়কে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। একই তারিখ রাত সোয়া ২ টার সময় মাগুরা জেলার শ্রীপুর থানাধীন শ্রীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামি (১) মোঃ নুরুল হক (৪০), পিতা: মোঃ আব্দুল হক সাং: সবুজবাগ, থানা ও জেলা খাগড়াছড়িকে তার চালিত ট্রাকের সিটের নিচ হইতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।  এ সময় গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে সর্বমোট ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্য ও ট্রাকসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি পৃথক মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামি (১) উজ্জ্বল বিশ্বাস ও (২) শুকনালকে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ঝিনাইদহের শৈলকূপা থানায় এবং  আসামি (১) নুরুল হককে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ মাগুরা জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জনাব মেহেদী ইমরান সিদ্দিকী, ক্যাম্প কমান্ডার, সিপিপি-২, ঝিনাইদহ, র‌্যাব-৬ খুলনা জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।